, ,

শিরোনাম :
আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চু’রি নিজ জমিতে উন্নয়ন কাজ করতে গিয়ে বিপাকে বরিশাল সিটি কর্পোরেশন! জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক হাবুল আটক দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির ‘দরকষাকষি করে ঘুষ নেওয়া’ সেই ভূমি কর্মকর্তাকে বদলি বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
খালেদা জিয়ার মুক্তির দাবীতে বরিশালে শ্রমিকদলের মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবীতে বরিশালে শ্রমিকদলের মানববন্ধন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ বিএনপি চেয়ারপার্সন, ও সাবেক প্রধানমন্ত্রী,দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধ অবৈধ সরকারের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে পুলিশ কর্ডনের ভিতর মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা ও মহানগর শ্রমীকদল।

আজ বুধবার (২৫ই) সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বৃষ্টি উপেক্ষা করে একর্মসূচি পালন করেন তারা।

বরিশাল মহানগর শ্রমীকদল সহ-সভাপতি রফিকুল ইসলাম আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমীকদল সহ-সভাপতি বসির আহমেদ।

এসময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক ও সাবেক বিসিসি কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার।

কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমীকদল সহ-সাধারন সম্পাদক এম.জি ফারুক, বরিশাল মহানগর শ্রমীকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ।

বক্তারা এসময় বলেন বর্তমান অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখে নাই ওরা এদেশের গণতন্ত্রের নেত্রীকে বন্দি করে রেখেছে।

তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা আন্দোলনে সকল শ্রমীকদলের সদস্যদের প্রস্তুত থাকার আহবান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net