, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা

পিরোজপুরে ৬ ডাকাত গ্রেপ্তার

dynamic-sidebar

 

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের নেছারবাদ উপজেলায় ডাকাতি করে পালানোর সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন বলেন, বৃস্পতিবার রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের ছারছিনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

“তাদের কাছ থেকে লুণ্ঠিত ৪৮ হাজার ৫০০ টাকা, বেশ কিছু স্বর্নালংকার, ধারালো অস্ত্র ও মোবাইল ফোনসেট উদ্ধার করেছে পুলিশ।”

গ্রেপ্তারকৃতরা হলেন বাদশা, লিটন, শাহজাহান, ইসমাইল হোসেন, জাহারুল মাঝি ওরফে ছাইদুর ও ছান্টু মিয়া।

পুলিশ কর্মকর্তা রিয়াজ বলেন, “বৃস্পতিবার রাতে রাতে মুখোশধারী ডাকাতদল উপজেলার বালিহারি গ্রামের মিজান মিয়ার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে। তারা অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় এক লাখ টাকা ও পাঁচ-ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

“খবর পেয়ে অভিযান চালিয়ে পালানোর সময় পুলিশ ছারছিনা এলাকা থেকে তিন ডাকাতকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্য তিন ডাকাতকে বরিশালসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।”
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net