সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২২

শিরোনাম :
বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ
বরিশালে আগুনে কেড়ে নিল নুরু মিয়ার মাথা গোজার একমাত্র ঘর, খোঁজ নিল না কেউ

বরিশালে আগুনে কেড়ে নিল নুরু মিয়ার মাথা গোজার একমাত্র ঘর, খোঁজ নিল না কেউ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শহরের কাউনিয়া থানাধীন বাঞ্চরোড এলাকায় আগুনে পুড়েছে একটি বসতি। নুরু মিয়া নামে এক রাজমিস্ত্রির ঘরটি শুক্রবার দুপুরে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ঘরটি রক্ষা করা যায়নি।

মাথা গোজার একমাত্র ঘরটি হারিয়ে নুরু যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এবং স্ত্রী সন্তানেরাও বসতি পুড়ে যাওয়ার কারণে হতাশায় পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে- পেশায় রাজমিস্ত্রি সারাদিন হাড়খাটুনি শেষে সন্ধ্যায় বাসাটিতে মাথা গুজতেন। কিন্তু সেই বাসাটি পুড়ে যাওয়াতে তিনি বেশিই কাতর হয়ে পড়েছেন। তাছাড়া সর্বস্ব বলতে তার একমাত্র বাসটিই ছিল।

সারা জীবনের উপার্জন একত্রিত করে তিনি কয়েক বছর আগে টিন ও কাঠ দিয়ে বাসাটি করেন। অথচ সেই সম্ভবটি আগুন কেড়ে নেওয়ায় তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এছাড়া বসতি হারানো নুরু মিয়া আরও ব্যথিত হয়েছে জনপ্রতিধিদের ভুমিকায়।

শহরের সাত নম্বর ওয়ার্ডের এই আগুনের খবর শুনে অনেকে ছুটে গিয়ে তাকে সান্ত¦না দিলেও সেখানে কোন জনপ্রতিনিধি যাননি। সাহায্য সহযোগিতাতো দুরের কথা, সেখানে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরও যাননি এবং নেননি খোঁজ-খবর।

জনপ্রতিনিধিদের এমন আচারণে স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করেছেন।

বরিশাল ফায়ার সার্ভিস সূত্র জানায়- তারা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এর আগেই ঘরটি পুড়ে গেছে। এতে ৩ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি নিরুপণ করেছে সংস্থাটি।

তবে নুরু মিয়ার দাবি বছরখানেক আগে তিনি ঘরটি সারা জীবনের উপার্জন দিয়ে নির্মাণ করেছেন। এতে তার ১০ লাখের ওপরে ব্যয় হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net