রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৯

শিরোনাম :

বরিশালে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

dynamic-sidebar

শফিক মুন্সি ::

নগরীতে সফলভাবে পালিত হল বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল পানি উন্নয়ন বোর্ডের পরিদর্শন বাংলোতে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে সংগঠনটির কোতোয়ালি (সদর) থানাধীন কমিটি। সভাপতি হাফিজ আল হাসান ও সাধারণ সম্পাদক তারেক ইমামের তত্ত্বাবধানে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগ নেতা মাহিদুর রহমান মাহাদ, মহানগর ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম কানন, এহসানুল হক শিপন, প্রিন্স সরদার, যুবলীগ নেতা হাসান সহ আরো অনেকে।

এসময় মাহিদুর রহমান মাহাদ বলেন, ” বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার দর্শন দেশব্যাপী ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বরিশালে তাদের এই কার্যক্রমকে এগিয়ে নিতে বরিশাল মহানগর ছাত্রলীগ সর্বাত্মক সহযোগিতা করে যাবে। ” তিনি এসময় বরিশালে  বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সকল ভালো কাজে বর্তমান পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এর সমর্থনের কথা উল্লেখ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net