বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১০

সুন্দরবন লঞ্চে র‌্যাবের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

সুন্দরবন লঞ্চে র‌্যাবের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

dynamic-sidebar

 

বরিশাল-ঢাকা রুটের নৌরুটের বিলাসবহুল সুন্দরবন-১১ লঞ্চের ক্যান্টিনে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। ক্যান্টিনে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে খাদ্যদ্রব্য বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয়।

এরপর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানানো হয়। অভিযানে ব্যবসায়ী আব্দুর রবকে (৪৫) আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আব্দুর রব শরীয়তপুরের নড়িয়া থানার ঘরিয়ার এলাকার আলী হোসেনের ছেলে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যান্টিনে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আব্দুর রব পালানো চেষ্টা করেন। এসময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ কর‍া হলে তিনি বাড়তি দামে পণ্য বিক্রি করার বিষয় স্বীকার করেন।

পরে তাকে ঢাকাস্থ র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক আব্দুর রবকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net