, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
বরিশাল ও পটুয়াখালী পৃথক অভিযানে মাদকসহ আটক ৫

বরিশাল ও পটুয়াখালী পৃথক অভিযানে মাদকসহ আটক ৫

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার: বরিশাল ও পটুয়াখালীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং গাঁজাসহ ৫ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘাট থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হনুফা বেগম (৫০) নামে এক নারীকে আটক করে পুলিশ।

আটক হনুফা উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া গ্রামের আ. রহিম প্যাদার স্ত্রী।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ য ম খান ফারুকী বাংলানিউজকে জানান, গোপন খবরের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ও শাকিলা রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কালাইয়া লঞ্চঘাটে অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ হনুফাকে আটক করে।

পরে পুলিশ বাদী হয়ে হনুফার বিরুদ্ধে বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নিচ্ছি বলেও জানান ওসি ফারুকী।

এদিকে, বরিশালে অভিযান চালিয়ে ৭ শত ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।

আটকরা হলেন- ঝালকাঠি জেলার কীর্তিপাশার রুনশী এলাকার মৃত মাহমুদুল্লাহর ছেলে মো. সাইফুল আজম (৩৬) ও বরিশালের বানারীপাড়া উপজেলার মাছরং এলাকার মাখম লাল শীলের ছেলে আকাশ চন্দ্র শীল কমল (৩৫)।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি (পুলিশ-পরিদর্শক) মুহাম্মদ নাজিম উদ্দিন খান বাংলানিউজকে জানান, রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

পরে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, বরিশাল নগরের বেলতলা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা।

আটকরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার দাঁতপুর এলাকার মৃত ওয়াজেদ আলী আহম্মেদ কবিরাজের ছেলে মো. আনিসুর রহমান (৩০) ও বাকেরগঞ্জের দুর্গাপাশা এলাকার মৃত বারেক হাওলাদারের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের পরিদর্শক সোহাগ রানা জানান, আটকদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net