মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৯

শিরোনাম :
কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
বরিশালে খানাখন্দের সড়কের যানবাহন চলাচল ব্যাহত

বরিশালে খানাখন্দের সড়কের যানবাহন চলাচল ব্যাহত

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার রামেরবাজার থেকে সাহেবেরহাটের জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন থেকে খানাখন্দে যানবাহনসহ জনসাধারণের চলাচলে সম্পূর্ণ অনুপযোগি হয়ে পরেছে। বর্তমানে সড়কের মধ্যে ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

জনগুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিনই ছোটবড় যানবাহনগুলো যাত্রীদের নিয়ে গর্তে জমা পানির মধ্যে পরে দুর্ঘটনার শিকার হচ্ছে। দীর্ঘদিন থেকে সড়কটি বেহাল অবস্থায় পরে থাকলেও সংস্কারের জন্য উপজেলা এলজিইডি বিভাগ থেকে এখনও কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার রামেরবাজার থেকে ঐতিহ্যবাহী সাহেবেরহাটের যোগাযোগের একমাত্র সাত কিলোমিটারের সড়কটি দিয়ে প্রতিদিন উপজেলার দক্ষিণ এলাকার ছয়টি গ্রামের কয়েক হাজার বাসিন্দাদের চলাচল করতে হচ্ছে। এছাড়া প্রতিদিন শতশত শিক্ষার্থীরা ওই সড়ক দিয়ে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, শিশু নিকেতন বিদ্যালয়সহ বিভিন্ন কলেজে যাতায়াত করছে। বর্তমানে জনগুরুত্বত্বপূর্ণ সড়কের বিভিন্নস্থানে বড়বড় গর্তের সৃষ্টি ও খানাখন্দের কারণে যানবহনতো দূরের কথা জনসাধারণের পায়ে হেঁটে চলাচল করাই বন্ধের উপক্রম হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কটি বিগত পাঁচ বছর পূর্বে সংস্কার করা হলেও কাজের মান ছিল অত্যন্ত নিন্মমানের। যার কারনে সংস্কারের কয়েকমাস যেতে না যেতেই সড়কের বিভিন্নস্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে একটু বৃষ্টিতেই সড়কের মধ্যে সৃষ্টি হওয়া গর্তে পানি জমে যানবাহন ও জনসাধারণের চলাচলে দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, জনগুরুত্বপূর্ণ ওই সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি প্রেরন করা হয়েছে। বরাদ্দ পেলেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সংস্কারের কাজ শুরু করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net