, ,

শিরোনাম :
আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চু’রি নিজ জমিতে উন্নয়ন কাজ করতে গিয়ে বিপাকে বরিশাল সিটি কর্পোরেশন! জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক হাবুল আটক দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির ‘দরকষাকষি করে ঘুষ নেওয়া’ সেই ভূমি কর্মকর্তাকে বদলি বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বাবার আসনে জিতলেন সাদ এরশাদ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনের উপ নির্বাচনে জয় পেয়েছেন এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ।

শনিবার ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে জাতীয় পার্টির এ প্রার্থী পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ এবং এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মটরগাড়ি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।

এছাড়া গণফ্রন্টের প্রার্থী কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ (মাছ) ১৬৬২, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেয়াল ঘড়ি) ৯২৪ এবং এনপিপির শফিউল আলম (আম) প্রতীকে পেয়েছেন ৬১১ ভোট।

রংপুর সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩ নং ওয়ার্ড এবং সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর-৩ আসন। এখানে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ২২৪। এর মধ্যে পুরুষ ২ লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৪০১।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১৭৫টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর এ আসনের অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল হাতেগোনা। ভোটারবিহীন অলস সময় কাটিয়েছেন কর্মকর্তারা। ছিল না কেন্দ্রের ভেতরে-বাইরে কোনো উত্তাপ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net