, ,

শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি

বিশ্ব শিক্ষক দিবস আজ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক ॥ মানুষের মতো মানুষ হতে শিক্ষার প্রয়োজনীয়তা কতখানি তা মনে-প্রাণে বুঝেছিলেন পলান সরকার। তাই শিক্ষার আলো ছড়াতে তিনি গ্রামে গ্রামে ঘুরে ছোট-বড় সবার দোরগোড়ায় বই হাতে পৌঁছে যেতেন। আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। মানুষ গড়ার কারিগর সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায়​ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে।

বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করা না হলেও বিভিন্ন শিক্ষক সংগঠন দিবসটি পালন করে থাকে। এবারের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য ‘তরুণরাই এই পেশার ভবিষ্যৎ’।

১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।

ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net