, ,

শিরোনাম :
আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার উদ্যোগ বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায়
প্রধানমন্ত্রীর চারপাশে থাকা কিছু নেতা ব্যাংক কেলেঙ্কারিতে জড়িত : মেনন

প্রধানমন্ত্রীর চারপাশে থাকা কিছু নেতা ব্যাংক কেলেঙ্কারিতে জড়িত : মেনন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। যা আগামী ২০২৫ সালের মধ্যে ভারতকে ছাড়িয়ে যাবে। কিন্তু কতিপয় রাজনৈতিক নেতার ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি-লুটের মাধ্যমে বিশাল সম্পদের মালিক হয়েছে। দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও অস্প্রদায়িকতার অবসানে ১৪ দলের কর্মসূচির বিপরীতটাই ঘটেছে এ যাবৎকাল।
|আরো খবর

রোববার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলা অডিটরিয়াম চত্বরে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে এসব কথা বলেন সাবেক মন্ত্রী মেনন।

তিনি বলেন, রাজনীতিবিদদের হাতে এখন আর রাজনীতি নেই। রাজনীতি দখল করে নিয়েছে দুর্বৃত্তরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া সাম্প্রতিক অসাধু দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান জনমনে আশার সঞ্চার করেছে। এ অভিযান সফল করতে যৌক্তিক পরিণতির দিকে যেতে হবে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আপনার চারপাশে যারা রয়েছে, তাদের মধ্যে কিছু নেতা শেয়ার বাজার দুর্নীতি ও ব্যাংক কেলেংকারির সাথে জড়িত।

পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে মেনন বলেন, গত ১০ বছরে ওয়ার্কার্স পার্টির বিস্তৃতি ঘটেছে। কিন্তু রাজনৈতিক মানকে উন্নতি না করতে পারলে পার্টির এই বিস্তৃতি কাজে লাগানো যাবে না।

বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি টিএম শাহজাহান তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির বাবুগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, কেন্দ্রীয় যুব মৈত্রীর নেতা শাহিন হোসেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল খালেক, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সাধারণ সস্পাদক সাবেক এমপি শেখ টিপু সুলতান প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net