শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৩

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বরিশাল স্টেডিয়াম

বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বরিশাল স্টেডিয়াম

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ সফরকারী শ্রীলংকা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি পাচ্ছে বরিশালের শহীদ আব্দর রব সেরনিয়াবাত স্টেডিয়াম। যুবাদের মধ্যে চার দিনের ক্রিকেটের দুই ম্যাচ সিরিজ আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে বরিশালের এই স্টেডিয়ামটি। আগামী ২৬ অক্টোবর শুরু হবে ওই সিরিজ।

এই প্রথমবারের মত স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো ম্যাচ। কোন ধরনের সমস্যা ছাড়াই যেন সেখানে ম্যাচ আয়োজন করা যায় তার জন্য মাঠ প্রস্তুত করার জন্য কঠোর পরিশ্রম করছেন স্থানীয় আয়োজকরা। ভেন্যুটি নিয়মিত পরিদর্শন করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। তারা সরেজমিনে দেখছেন স্টেডিয়াম উন্নয়ন কাজের অগ্রগতি। ম্যাচগুলোর জন্য ইতোমধ্যে স্টেডিয়ামটির অনেক উন্নতি সাধন করা হয়েছে।

স্টেডিয়ামটির দু’টি ড্রেসিংরুম আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করে যাচ্ছে বিসিবি। সেই সঙ্গে আসন্ন সিরিজকে সামনে রেখে প্যাভিলিয়নেরও সংস্কার করা হয়েছে। স্থানীয় আয়োজকরা জানান, এ স্টেডিয়ামে ঘরোয়া লিগের কিছু খেলা অনুষ্ঠিত হলেও বিদেশি কোন দল এখনো পর্যন্ত সেখানে খেলেনি। ব্যবহার না করার কারণে নষ্ট হতে বসেছে সেখানকার ফ্লাডলাইট। সেগুলো পুনঃস্থাপন করতে হবে।

বরিশালের প্রতিনিধিত্ব করা বিসিবির পরিচালক আলমগীর খান বৃহস্পতিবার বলেছেন, ‘এই ম্যাচটি আয়োজনে আইসিসি আমাদের সহায়তা করছে এবং ম্যাচগুলো যাতে সফলভাবে সম্পন্ন করা যায় সে লক্ষ্যে বিসিবি নিয়মিতভাবে আমাদের কর্মকান্ড তদারক করছে। বিসিবির প্রকৌশলীরা নিয়মিতভাবে স্টেডিয়াম পরিদর্শনে যাচ্ছেন এবং উন্নয়ন কর্যক্রম নিয়মিতভাবে তদারক করছেন। আমরা তাদের পরামর্শ নিয়েই স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চালিয়ে যাচ্ছি।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net