বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৭

শিরোনাম :
বরিশাল নগরীর আছমত আলী খান এ.কে ইনষ্টিটিউশন জাতীয় করণের লক্ষে মানববন্ধন

বরিশাল নগরীর আছমত আলী খান এ.কে ইনষ্টিটিউশন জাতীয় করণের লক্ষে মানববন্ধন

dynamic-sidebar

নগরীর আছমত আলী খান এ.কে ইনষ্টিটিউশন জাতীয় করণের লক্ষে বরিশাল সদর
রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সম্মূখে সকাল ১০.০০ টায় স্কুল পরিচালনা
পর্ষদের সভাপতি এ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবলু’র সভাপতিত্বে এক মানববন্ধন
অনুষ্ঠিত হয়। উক্ত মানবন্ধনে বক্তরা বলেন শতবর্ষী, দক্ষিন বাংলার
রাজনীতিবিদদের চারনভূমি, বরিশাল শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী
আছমত আলী খান (এ.কে) ইনষ্টিটিউশন বিদ্যালয়টি ১৯১৩ ইং সনে প্রতিষ্ঠিত এবং
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে স্বীকৃতিপ্রপ্ত। বিদ্যালয়টি
প্রতিষ্ঠার পরবর্তী সময় থেকে শিক্ষা বিস্তারে অগ্রনী ভূমিকা পালন করে
আসছে।
বক্তারা  বলেন বর্তমান সরকার শিক্ষবান্ধব, ১ম শ্রেণি থেকে  ১০ম শ্রেনি
পর্যন্ত পাঠ্যপুস্তক ফ্রি, রেজিষ্ট্রার প্রাথমিক বিদ্যালয় সরকারিকরন,
সারাদেশের উপজেলাগুলোতে এবং জিলা ও বিভাগীয় শহরে গুরুত্বপূর্ণ ও
ঐতিহ্যবাহী স্কুল কলেজ জাতীয়করণ সরকার প্রধান ও প্রধানমন্ত্রীর
যুগন্তকারী পদক্ষেপ।  বিদ্যালয়ের ছাত্ররা সহ-পাঠক্রমিক কার্যাবলি শিক্ষায়
বরিশালে বিভিন্ন প্রতিযোগীতায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে, বিতর্ক
প্রতিযোগীতায় বিদ্যালয়টি বরিশাল শহরের শীর্ষ স্থানীয় স্কুলগুলোর মধ্যে
অন্যতম। বরিশালের প্রানকেন্দ্রে অবস্থিত আছমত আলী খান (এ.কে)
ইনষ্টিটিউশনকে জাতীয়করণের জন্য প্রাক্তন শিক্ষার্থী, বরিশালের সুশীল
সমাজ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী ও ছাত্রবৃন্দ জোর
দাবি জানাচ্ছেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম জসিম
উদ্দিন, মোঃ এবায়দুল হক চান, মোঃ শফিকুর রহমান, মোঃ মনির হোনে, মোঃ আবুল
খায়ের সবুজ, কে.এম তরিকুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net