রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৪

শিরোনাম :
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দে বাড়ছে উদ্যোক্তাদের আগ্রহ পটুয়াখালীতে মাদক সেবনের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম দক্ষিণাঞ্চলে চায়না দুয়ারি জালের ব্যবহারে মাছের প্রজনন হুমকিতে স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ নেতার দখল থেকে উদ্ধার জমিতে খেলার মাঠ হবে: বিসিসি প্রশাসক শিরীন রক্ত পরীক্ষার সুযোগ নেই সরকারি হাসপাতালে শাপলার সৌন্দর্য ঘিরে সাতলায় কর্মসংস্থান ও আয়ের নতুন সম্ভাবনা সাইবার মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুল হালিম জুলাই সনদ উপেক্ষা করে দলীয়করণ জনগণ মেনে নেবে না: মুয়াযযম হোসাইন হেলাল
দেশ ও দলের স্বার্থ রক্ষায় নিজেদের দূর্নীতি থেকে মুক্ত রাখুন -এ্যাড, তালুকদার মোঃ ইউনুস

দেশ ও দলের স্বার্থ রক্ষায় নিজেদের দূর্নীতি থেকে মুক্ত রাখুন -এ্যাড, তালুকদার মোঃ ইউনুস

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস বলেন, দলের কেহ যদি মনে করে থাকেন বঙ্গবন্ধুর ছবি গলায় ঝুলিয়ে লুঠপাটের রাজনীতি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষন আমলে আর হবে না।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এই স্বাধীনভূমি দেশটাকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যাবেন কিন্তুু কতিপয় স্বার্থ পরায়ন ঘাতকরা বঙ্গবন্ধুকে সে স্বপ্ন পীরন করতে দেয়নি।

তাই প্রধানমন্ত্রী পিতা বঙ্গবন্ধুর রেখে যাওয়া সেই স্বপ্নগুলো আজ একে একে দেশবাশীকে সাথে নিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে দাড় করাবার কাজ করে যাচ্ছে।

এসময় তিনি আরো বলেন দেশ ও দলের স্বার্থ রক্ষার সাথে নিজেদেরকে দূর্নীতি থেকে মুক্ত থাকার আহবান জানান। অন্যদিকে কেহ যদি আওয়ামীলীগে থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নাপারে সেদিকে সজাগ থাকতে হবে শ্রমীকলীগের কর্মীদের।

আজ শনিবার (১২ই) অক্টোবর বাংলাদেশ জাতীয় শ্রমীকলীগের ৫০ বছর সুবর্ন জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি পূর্বক সমাবেশে তিনি একথা বলেন।

বরিশাল মহানগর শ্রমীকলীগ বরিশাল শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যলয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সমাবেশের আয়োজন করে।

মহানগর শ্রমীকলীগ সাধারন সম্পাদক বাবু পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে শ্রমীকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সুবর্ন জয়ন্তীর সমাবেশ ও র‌্যালি বেলুর-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ ।

সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড, গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইন,মহানগর শ্রমীকলীগ সাংগঠনিক সম্পাদক এস.এম হুমাউন কবীর মোতালেব।

মঞ্চে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা শ্রমীকলীগ সভাপতি শাহজাহান হাওলাদার সহ বিভিন্ন শ্রমীকলীগ নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকে নগরের ত্রিশটি ওয়ার্ড থেকে বিভিন্ন প্লেকার্ড, ব্যান্ড পার্টি সহকারে দলীয় কার্যলয়ে জড়ো হয় শ্রমীকলীগ নেতৃবৃন্দ।

পড়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,মহানগর সভাপতি এ্যাড,গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস ও মহানগর সম্পাদক এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইনের নেতেত্বে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সোহেল চত্বর এসে শেষ করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net