বেতাগী প্রতিনিধি ॥ মাছ ধরতে নিজেরা বিরত থাকতে ও অন্যদের উৎসাহিত করতে প্রতিজ্ঞা করেছেন জেলেরা। এদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে সরকারের মা ইলিশ সংরক্ষন অভিযানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বিনা পারিশ্রমিকে কাজ করেও তারা বেশ সাড়াও ফেলেছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার ঝোপখালি এবং ফুলতলা গ্রামে এসব জেলেদেও দোর গোড়ায় গিয়ে তাদের নিয়ে সচেতনতা সভা করেন উপজেলা প্রশাসন ও মৎস বিভাগ।
উপজেলা মৎস কর্মকর্তা মো: মোস্তফা- আল- রাজীবের সভাপতিত্বে এসময় আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব আহসান, বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ,ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম প্টিু, বেতাগী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া সহ অন্যান্যরা।
এসময় উপস্থিত জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের যাবেনা এ প্রতিজ্ঞা করেন। তাদের পাশাপাশি পেশার অন্যকে সতর্ক করবেন। গত বছরে স্বেচ্ছাসেবকের কাজে ৩০ জন এগিয়ে এসেছিলেন। এবারে আগ্রহী জেলেদের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।
উপজেলা মৎস বিভাগ জানায়, তারা নদী পাহাড়া, সচেতনতা তৈরি ও অন্যান্য কাজে নিয়োজিত রয়েছে। স্থানীয় উপজেলা পরিষদ তাদের ‘স্বেচ্ছাসেবক’ স্বীকৃতিদিয়ে যাতে কেউ হয়রাণির শিকার না হয় এ জন্য পরিচয় পত্র দিয়েছে। স্বেচ্ছাসেবকদের তৎপরতায় মা-ইলিশ রক্ষা কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply