বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৩

শিরোনাম :
উজিপুরের হারতায় কঁচা নদীতে ১৬০ তম নৌকা বাইচ অনুষ্ঠিত

উজিপুরের হারতায় কঁচা নদীতে ১৬০ তম নৌকা বাইচ অনুষ্ঠিত

dynamic-sidebar

সরদার সোহেল, উজিরপুর ॥ বরিশালের উজিরপুরের হারতায় হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষী পুজা উপলক্ষে ১৬০ তম নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত ।

১৩ অক্টোবর উপজেলার হারতা কঁচা নদীতে ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান হরেন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শাহে আলম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল,বানাড়ীপারা উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ,উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল,উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

এবার বাইচ প্রতিযোগিতায় দুইটি মহিলা দলের অংশগ্রহণ সহ মোট ১০ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে পুরস্কার নেন প্রসান্ত ওঝাও তার দল, দ্বিতীয় পুরস্কার পায় কমলেস দাস , তৃতীয় হয়েছেন মহানন্দ ও তার দল, অংশগ্রহণ করে রুহিদাস,বিকাল দাস, বিশ্বনাথ বৈদ্য, রুহুল সুটিয়াকাঠী,দিবেন বিশ্বাস,বার্তা মহিলা দল, হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান হলেও হারতার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ কে কেন্দ্র করে উজিরপুর সহ আশেপাশের উপজেলার হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয় ।

বাইচ উপভোগ করতে আসা গুঠিয়া এলাকার নরুল ইসলাম সরদার বলেন, কালের পরিবর্তনের সাথে সাথে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মেলা পালা গান সহ অনেক আর্কষনীয় অনুষ্ঠান হারিয়ে যেতে বসেছে হারতার ঐতিহ্যবাহী বাইচ প্রতিযোগিতা উপলক্ষে কিছুটা হলেও গ্রামীন ঐতিহ্য এই প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস মাত্র ,তাই জাতী ধর্ম নির্বিশেষে সকল মানুষ উপভোগ করে।হারতা ইউপি চেয়ারম্যান হরেন রায় জানান প্রতি বছর জাঁকজমকপূর্ণ ভাবে নৌকা বাইচ অনুষ্ঠিত হয় হাজারো মানুষের উপস্থিতিতে এবছর নিরাপত্তা জনীত কারনে অনুষ্ঠান ছোট পরিসরে করা হয়েছে তবে রাতে আর্কষনীয় গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net