শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫২

শিরোনাম :
নেতার দখল থেকে উদ্ধার জমিতে খেলার মাঠ হবে: বিসিসি প্রশাসক শিরীন রক্ত পরীক্ষার সুযোগ নেই সরকারি হাসপাতালে শাপলার সৌন্দর্য ঘিরে সাতলায় কর্মসংস্থান ও আয়ের নতুন সম্ভাবনা সাইবার মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুল হালিম জুলাই সনদ উপেক্ষা করে দলীয়করণ জনগণ মেনে নেবে না: মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মেম্বার হলেন তিন ববি শিক্ষক প্রাকৃতিক খাদ্য রং তৈরিতে সফল বরিশালের নারী উদ্যোক্তা হুমকির মুখে পানপট্টির মিনি কুয়াকাটা প্রয়াত সাংবাদিক মিরাজের স্মৃতিচারণে আবেগাপ্লুত সহকর্মীরা প্রেমের ফাঁদে ফেলে সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা হাতিয়ে নিলে তরুণী

সারাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করা উচিত : সরোয়ার

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তির কথা বলতে যাওয়ায় বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগ। যারা ফাহাদকে হত্যা করেছে, সেই বুয়েটের ছাত্রলীগের রাজনীতিকেই শুধু নয়; বরং সারাদেশে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া উচিত।

তিনি বলেছেন, আওয়ামী লীগ ২৯ ডিসেম্বর জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে সরকার গঠন করেছে। তারা রাতের আঁধারে ভোট চুরি করে মসনদ দখল করেছে। গণতন্ত্রকে পদদলিত করে এই সরকার চলছে। মসনদের জন্য দেশকে বিকিয়ে দিতে চায় তারা।

দেশবিরোধী চুক্তি, মেধাবী ছাত্র ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরিশাল নগরেরর সদরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা বলেন, এদেশের গণতন্ত্রকে হরণ করে সরকার নিজের ইচ্ছেমতো রাষ্ট্র পরিচালনা করছে। কেউ কথা বলতে পারছে না।

জনসমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল উত্তর জেলা সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরিন, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net