বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১২

বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান সহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান সহ ১১ জনের বিরুদ্ধে মামলা

dynamic-sidebar

বেআইনি ভাবে বাবুগঞ্জের মাধবপাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা করায় শিক্ষাবোর্ড চেয়ারম্যান সহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ২৭ সেপ্টেম্বর বুধবার সহকারী জজ মঈন উদ্দিন কাদির বিচারাধীন বাবুগঞ্জ সহকারী জজ আদালতে ৩ জন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিদ্যালয়টির এ্যাডহক কমিটির সভাপতি,  প্রধান শিক্ষক ও সম্পাদক, বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, স্থানীয় মনির হোসেন, জাঁকিয়া বেগম, তানিয়া বেগম, বাবুগঞ্জ উপজেলার ইউএনও,বরিশাল জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিদর্শককে বিবাদী করা হয়। দাতা হওয়ার পরেও দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত না করায় বিদ্যালয় এলাকার খলিলুর রহমান মৃধা অভিভাবক হিসেবে বাদ পড়ায় রেজাউল করিম মোল্লা ও হালিম হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।আইনজীবী আজাদ রহমানের মাধ্যমে বাদীরা আদালতে মামলার আরজিতে বলেন,তারা বিদ্যালয়টির দাতা ও ছাত্রী অভিভাবক। স্থানীয় বিবাদীরা সভাপতির নিকট আত্নীয় স্বজন।তাদের নিয়ে পকেট কমিটি করার ধান্দায় সভাপতি বাদীদের নাম বাদ দিয়ে গত ১৪ সেপ্টেম্বর ভোটার তালিকা করে আগামী ১৯ অক্টোবর নির্বাচনের দিন ধার্য্য করে ১৮ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন।বাদীরা নিজেদের বৈধতা দাবী করে আবেদন করলে গত ২৫ সেপ্টেম্বর বিবাদীরা বেআইনি ভাবে কমিটি গঠনের হুমকি দেয়।এভাবে অভিযোগ দিয়ে মামলা দায়ের করলে আদালত আদেশের জন্য রেখে দেন বলে আদালত সূত্র জানায়।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net