, ,

শিরোনাম :
বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চু’রি নিজ জমিতে উন্নয়ন কাজ করতে গিয়ে বিপাকে বরিশাল সিটি কর্পোরেশন! জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক হাবুল আটক দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির
২দিনের সফরে বরিশালে আসছেন আবুল হাসনাত আব্দুল্লাহ

২দিনের সফরে বরিশালে আসছেন আবুল হাসনাত আব্দুল্লাহ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ সরকারী ২ দিনের সফরে বরিশালে আসছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

জানা গেছে ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১ টায় সংসদ কমপ্লেক্স এর নিজ বাস ভবন থেকে হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। ওই দিন দুপুর ১.৪০ মিনিটের ফ্লাইটে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হবে।

ওই দিন বিকেল ৩ টায় বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিবেন। ওই দিন সন্ধ্যা ৭ টায় বরিশাল সার্কিট হাউসে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলার সভাপতি এবং সাধারন সম্পাদকদের সাথে সাংগঠনিক মতবিনিময় সভায় যোগদান করবেন।

পরের দিন ১৮ অক্টোবর শুক্রবার দুপুর ২.৪০ মিনিটের সময় বরিশাল বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মোঃ খায়রুল বশার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net