সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩১

শিরোনাম :
জেলা পরিষদের স্টলের ভাড়া দ্বিগুন করার প্রতিবাদে বরিশাল মানববন্ধন

জেলা পরিষদের স্টলের ভাড়া দ্বিগুন করার প্রতিবাদে বরিশাল মানববন্ধন

dynamic-sidebar

জেলা পরিষদের স্টলের ভাড়া দ্বিগুন করার প্রতিবাদে বরিশাল মানববন্ধন
কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ
হাসপাতালের সামনে বান্দরোডে এ কর্মসূচী পালন করে স্থানীয় স্টলের
ভাড়াটিয়ারা। পাশাপাশি সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্য ন্ত জেলা পরিষদের
স্টলের ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখে। বান্দরোড মেডিকেলের
সম্মুখে স্টলের ভাড়াটিয়াগনের ব্যানারে এ কর্মসূচীতে স্থানীয় প্রায় দেড়
শতাধিক স্টলের ব্যবসায়ী ও কর্মচারীরা অংশগ্রহন করে। এ বিষয়ে হাওলাদার
ফার্মেসির স্বত্তাধিকারী খলিলুর রহমান বলেন, আগে স্টলের ভাড়া যা ছিলো তা
এখন ভাড়া হঠাৎ করেই দ্বিগুন বাড়িয়ে দিয়েছে জেলা পরিষদ। ৩ হাজার টাকার
ভাড়ার স্খলে এখন ৬ হাজার টাকা। ভাড়া বাড়ানো যায় কিন্তু নিয়মানুযায়ী
দ্বিগুন ভাড়া বাড়ানোর কোন যৌক্তিকতা নেই। তাই বাধ্য হয়েই ব্যবসায়ীরা
আন্দোলনে নেমেছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, স্টল ভাড়া নিয়ে যে সুবিধা
পাওয়ার তা তো তারা পাচ্ছেন ই না। নেই কোন নিজস্ব পার্কিং ব্যবস্থা, টয়লেট
ব্যবস্থা। তারপর হঠাৎ করে ভাড়া দ্বিগুন করাটা অনেকটা ক্ষতের ওপর আঘাত
করার মতো। তাই দ্বিগুন ভাড়া প্রত্যাহারের দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা।
অপরদিকে মেডিকেলের সামনে জেলা পরিষদের বেশিরভাগ ষ্টলেই ঔষধের দোকান ও
ডায়গনষ্টিক সেন্টার হওয়ায় হাজার সজ্জার শের-ই-বাংলা মেডিকেল কলেজ
হাসপাতালের হাজার রোগীকে দোকানগুলো বন্ধ থাকায় ২ ঘন্টা ভোগান্তি পোহাতে
হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net