সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০২

শিরোনাম :
আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ শেবাচিমের পরিচালনা কমিটিতে সাংবাদিক নেতা আমিনুল ইসলাম খসরু ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত, আহত ৩ বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দে বাড়ছে উদ্যোক্তাদের আগ্রহ পটুয়াখালীতে মাদক সেবনের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম দক্ষিণাঞ্চলে চায়না দুয়ারি জালের ব্যবহারে মাছের প্রজনন হুমকিতে স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ নেতার দখল থেকে উদ্ধার জমিতে খেলার মাঠ হবে: বিসিসি প্রশাসক শিরীন রক্ত পরীক্ষার সুযোগ নেই সরকারি হাসপাতালে
বরিশালে মহানগর সহ ৬ জেলার বিএনপি’র হাল নাগাদ তথ্য সংগ্রহের পর্যবেক্ষন সভা

বরিশালে মহানগর সহ ৬ জেলার বিএনপি’র হাল নাগাদ তথ্য সংগ্রহের পর্যবেক্ষন সভা

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বরিশাল মহানগর সহ বিভাগের ৬ জেলার বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি’ ১৭ এর হাল নগাদ তথ্য সংগ্রহের পর্যবেক্ষণ সাংগঠনিক রুদ্ধদার সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১৬ই) অক্টোবর বরিশাল সদররোডস্থ টাউনহল সংলগ্ন জেলা ও মহানগর বিএিনপি দলীয় কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি আলহাজ্ব এ্যাড, মোঃ মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে পর্যবেক্ষ ও সাংগঠনিক রুদ্ধতার সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন।

সাংগঠনিতক আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি হাফিজ ইব্রাহিম,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, সাবেক এমপি আবুল হোসেন খান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এ্যাড, বিলকিস আক্তার জাহান শিরিন,সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক বরিশাল বিএম কলেজ ভিপি মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদূল হক চাঁন, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ বরিশাল জেলা বিএনপি সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্লাহ্, হায়দাল আলি খান লেলিন, নুরুল ইসলাম নয়ন,কাজী রওনুকুল ইসলাম রনক সহ বরিশাল বিভাগের ৬ জেলার সভাপতি/ সম্পাদক নেতৃবৃন্দ।

সভার শুরুতে প্রধান অতিথি যুগ্ম-মহাসচিব খাইরুল কবীর খোকন গণমাধ্যমকে শুভেচ্ছা বক্তব্যতে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে সারা দেশে ২ কোটির উপর সদস্য সংক্ষা রয়েছে ।

আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে সকলস্থরে সদস্য সংক্ষা কত তা স্থায়ীভাবে চিহ্নিত করার জন্য কাজ করা হচ্ছে।

তিনি আরো বলেন এই কর্মসূচি আমাদের ১৭ সালের হলেও আমরা বিভিন্ন রাজনৈতিক প্রতিকুলতার কারনে তখন আমাদের এ কাজ সম্পীর্ণ করা সম্ভব হয়নি।

তাই এখন থেকে বরিশাল বিভাগের ১ টি মহানগর সহ বিভাগের ৬ জেলার কার্যনির্বাহী কমিটির সকলস্থরের ইউনিট সদস্যরা দায়ীত্ব পালনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিকে সহযোগীতা করার আহবান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net