বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৬

শিরোনাম :
বরিশালে হোটেল রেস্তোঁরা মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার

বরিশালে হোটেল রেস্তোঁরা মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার

dynamic-sidebar

আশ্বাসে অর্নিদিষ্টকালের ডাকা ধর্মঘট বৃহস্পতিবার দুপুর ২টায় প্রত্যাহার
করে নিয়েছে হোটেল রেস্তেঁরা মালিক সমিতি। বেলা ৩ টায় বিষয়টি নিশ্চিত
করেছেন মালিক সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ (বিষু)। তিনি বাংলানিউজকে
জানান, ভেজাল ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ কিংবা অসাধু ব্যবসায়ীদের
জরিমানা করলে কোন আপত্তি নেই। তবে যারা নিয়মিতো ব্যবসায়ী তাদের ভুলগুলো
সুধরে নেয়ার সুযোগ দেয়া উচিত। আমরা আমাদের তিনটি দাবীর মধ্যে বরিশালের
প্রেক্ষাপটে জরিমানা সহনশীল করা, আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য
প্রশিক্ষনের ব্যবস্থা করা ও জরিমানা অর্থ প্রদানের জন্য ৭ দিনের সময়
দেয়ার কথা জানিয়েছি। আর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাংসদ
তালুকদার মো. ইউনুচ এবং জেলা প্রশাসক তাদের উত্থাপিত দাবীগুলো
বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। এরপরপরই দুপুর ২টা থেকে ধর্মঘট প্রত্যাহার
করে নেয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net