বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪০

শিরোনাম :
এবার ভোলার পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক, থানায় অভিযোগ

এবার ভোলার পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক, থানায় অভিযোগ

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি : ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে ভোলা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পুলিশ সুপার।

ভোলা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সোমবার রাতের কোনো এক সময় পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এ বিষয়ে সকালে তিনি থানায় জিডি করেছেন।

ওসি বলেন, কে বা কারা পুলিশ সুপারের আইডি হ্যাক করেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আইডিটি উদ্ধারের চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net