বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫০

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
২৫ অক্টোবর থেকে বরিশালসহ সারাদেশে ২২ দিন কোচিং বন্ধের নির্দেশ

২৫ অক্টোবর থেকে বরিশালসহ সারাদেশে ২২ দিন কোচিং বন্ধের নির্দেশ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক: আগামি ২ নভেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা। এসব পরীক্ষা ঘিরে জেলার সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে। তিনি বলেন, জেএসসি, জেডিসি, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির পরীক্ষাকে কেন্দ্র করে আগামি ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন জেলার সব কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। নিরাপত্তার স্বার্থে পরীক্ষাকালীন কোচিং সেন্টার বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ২২ দিনের মধ্যে কোনো কোচিং সেন্টারের কার্যক্রম চলছে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, এ বছর জেলার ৬৩টি কেন্দ্রে জেএসসি, ১৮টি কেন্দ্রে জেডিসি, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net