, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

পিরোজপুরে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ সুমন মৃধা (২৯), মামুন হাওলাদার (২৬) ও রফিকুল হাসান লিখন (৩০) নামে তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ২৩ নম্বর উত্তর পাতাকাটা সরকারি গ্রাখমিক বিদ্যালয়ের সামনে থেকে ১৩ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যাবসায়ী সুমন পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল মন্নান মৃধার ছেলে ও মামুন পৌরশহরের ৯নং ওয়ার্ড এলাকার বাদশা হাওলাদারের ছেলে। রফিকুল হাসান লিখন উপজেলার বকশির ঘটিচোরা গ্রামের সামাদ মৃধার ছেলে।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক জানান- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২৩ নম্বর উত্তর পাতাকাটা সরকারি গ্রাখমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ওই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় জনি নামে আরেক মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net