বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৫

শিরোনাম :
কমিউনিটি পুলিশিং জনগনের অংশগ্রহণে অপরাধ দমন-ওসি দক্ষিণ আইচা

কমিউনিটি পুলিশিং জনগনের অংশগ্রহণে অপরাধ দমন-ওসি দক্ষিণ আইচা

dynamic-sidebar

চরফ্যাশন প্রতিনিধি ॥ কমিউনিটি পুলিশিং সাধারণ জনগনের অংশ গ্রহনের মাধ্যমে সমাজ থেকে অপরাধ দমন করার জন্য সরকার দেশব্যাপী পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ তৈরী করেছেন। কমিউনিটি পুলিশের সদস্যদের সহযোগিতায় অপরাধ নির্মূল করা সম্ভব। শনিবার সকালে সারা দেশের সাথে একযোগে কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষ্যে ভোলা জেলা পরিষদের সদস্য আ. রব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্ত্যবে দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ এ কথা বলেন।

পুলিশের সাথে কাজ করি জঙ্গি, মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান প্রধান সড়কে র‌্যালী শেষে থানা ভবনের হলরুমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরমানিকা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ সফিউল্লাহ হাওলাদার, চরমানিকা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আ.খালেক, দক্ষিন আইচা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন প্রখুম।

এ সময় কমিউনিটি পুলিশের দক্ষিণ আইচা থানার সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় রাজনৈতিক,সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস আই ইকবাল কবির পিপিএম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net