, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
পটুয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পটুয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

dynamic-sidebar

সুনান বিন মাহাবুব ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তৌফিক আলী খান এর নেতৃত্বে সকাল ১০ টায় জেলা বিএনপির সভাপতি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি সমাবেশ করেছে পটুয়াখালী জেলা যুবদলের নেতাকর্মীরা। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌরসভার মোড়ে এক সংক্ষিপ্ত যুব সমাবেশের মাধ্যমে শেষ হয়।

যুবদলের সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম।

এছাড়াও সমাবেশ ও র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, যুগ্ম সাধারন সম্পাদক জেসমিন জাফর, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার সম্পাদক আতিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ, সদস্য বশির, আতাউর, মামুন, পাবেলসহ যুবদলের বিপুল সংখ্যক নেতা কর্মী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net