শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২০

শিরোনাম :
প্রাকৃতিক খাদ্য রং তৈরিতে সফল বরিশালের নারী উদ্যোক্তা হুমকির মুখে পানপট্টির মিনি কুয়াকাটা প্রয়াত সাংবাদিক মিরাজের স্মৃতিচারণে আবেগাপ্লুত সহকর্মীরা প্রেমের ফাঁদে ফেলে সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা হাতিয়ে নিলে তরুণী ববিতে সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটি, সভাপতি নিয়ন সম্পাদক শিমু বরিশালে পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হয়ে ঝোপঝাড় পরিচ্ছন্নতা করলো ইউএনও বাবুগঞ্জে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বরিশাল গণপূর্ত অফিসের প্রকৌশলীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বরিশাল মহানগর আ’লীগের ৪ ওয়ার্ডের কমিটি ঘোষণা

বরিশাল মহানগর আ’লীগের ৪ ওয়ার্ডের কমিটি ঘোষণা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মহানগরের ১ ও ২৯ নং এবং ২৮ ও ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যম ২০ অক্টোবর ও ২২ অক্টোবর বিকাল ৩ টায় যথাক্রমে কাশিপুর শিক্ষাবাের্ড ও কাশিপুর চৌরাস্তায় অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর ) সন্ধ্যা বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ হুমায়ন কবীর স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্মেলনে সর্বসম্মত সিদ্ধান্ত মােতাবেক ১ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে আবুল বাসার সুমন ও সাধারণ সম্পাদক পদে মােঃ রাশেদ খান মেনন এবং ২৯ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে এডভােকেট জসিম উদ্দিন আহমেদ খান ও সাধারণ সম্পাদক পদে মােঃ ইমরান মােল্লা এবং ২৮ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মেজবাহুল বারী নওরােজ ও সাধারণ সম্পাদক পদে মােঃ জগলুল মাের্শেদ প্রিন্স এবং ৩০ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে গােলাম মােস্তফা ও সাধারণ সম্পাদক মােঃ রুম্মান বাবুকে নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়েছে।

আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘােষনা করা হয়।

সম্মেলন উদ্বোধন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সংগ্রামী সভাপতি এডভােকেট গােলাম আলাস চৌধুরী দুলাল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভােকেট এ কে এম জাহাঙ্গীর।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net