, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা

ঘূর্ণিঝড় বুলবুলে ৪ জনের মৃত্যু

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় বুলবুলে আক্রান্ত হয়ে সারাদেশে মৃত্যুবরণ করেছে ৪ জন। আহত হয়েছেন ৯ জন। আহতদের মধ্যে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছে এবং বাকি তিনজন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার স্বাক্ষরিত ঘূর্ণিঝড় বুলবুল প্রস্তুতি মোকাবেলায় অগ্রগতির তথ্য বিবরণীতে বলা হয়, বরিশাল বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ২ জন নিহত হয়েছেন।

তথ্য বিবরণীতে বলা হয়, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা হামিদ ফকির (৬৫) নামের এক ব্যক্তির গাছ চাপায় মৃত্যু হয়েছে। বরগুনা সদর উপজেলায় হালিমা খাতুন নামের (৭০) বছর বয়সী এক মহিলার আশ্রয়কেন্দ্রে অবস্থানকালে স্বাভাবিক মৃত্যু হয়। খুলনার দিঘলিয়া উপজেলায় আলমগীর (৪০) নামের যুবক গাছ চাপা পড়ে মারা যায় এবং খুলনার দাকোপ উপজেলায় প্রমিলা মন্ডল (৫২) নামের এক নারী গাছ চাপা পড়ে মারা গেছে।

এ ছাড়া তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ নামক স্থানে আশ্রয়কেন্দ্রে বুলবুলি নামের এক শিশুর জন্ম হয়েছে। বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী গ্রামে আশ্রয়কেন্দ্রে আরেক শিশুর জন্ম হয়েছে।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাতে অনেকটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের খুলনা অঞ্চলে প্রবেশ করে। বর্তমানে সেটি আরো শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে নামিয়ে দেওয়া হয়েছে মহাবিপদ সংকেত।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net