বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৪

শিরোনাম :

শেবাচিমে নবজাতক চুরির সময় নারী আটক

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্টাফ পরিচয় দিয়ে ওৎ পেতে নবজাতক চুরির সময় রেখা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দুই যুবকের সহযোগিতায় তাকে আটক এবং তার কাছ থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়।

আটক রেখা বেগম ঢাকা সদর ঘাটের ফুটপাতে থাকেন এবং তার স্বামীর নাম সুলতান আহমেদ।

চুরি হওয়া নবজাতক ঝালকাঠির নলছিটি উপজেলার মগর গ্রামের রফিক হাওলাদার ও সাথী বেগম দম্পতির ছেলে সন্তান। তারা নগরের কালিজিরা এলাকায় বাকের মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

জানা যায়, সোমবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে শেবাচিমের অপারেশন থিয়েটারে সিজারিয়ানের মাধ্যমে ভূমিষ্ট হয় শিশুটি।

বরিশাল শেবাচিম হাসপাতালের গার্ড রুমের ইন-চার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net