, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
বরিশালে পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

বরিশালে পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালে পার্বত্য শান্তি চুক্তির ২২বছর পূর্তি উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বিকেলে সদর রোডস্থ সোহেল চত্ত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ প্রমুখ।

এসময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম, সাইদুর রহমান রিন্টু, বিসিসির প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহমুদ বাবু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত, সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, অংগ সংগঠন, বিভিন্ন ওয়ার্ডের দলীয় কাউন্সিলর বৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়৷ দোয়া মোনাজাত পরিচলনা করেন মাওলানা নুরুর রহমান বেগ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net