মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৪

ববিতে দুমকী উপজেলা ছাত্রকল্যান সমিতি গঠন

dynamic-sidebar

তরিকুল ইসলাম::

বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) দুমকী উপজেলা ছাত্রকল্যান এসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে । সভাপতি হয়েছেন আইন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ আল বায়েজীদ এবং সাধারন সম্পাদক লোকপ্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আফরোজা আক্তার লিনা।

গত ১৫ই ডিসেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুমকী উপজেলার সকল শিক্ষার্থীদের অংশগ্রহনে সাধারন ভোটের মাধ্যমে এই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয় ।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে সভাপতি সাইফুল্লাহ আল বায়েজীদ বলেন, “দুমকী উপজেলা ছাত্রকল্যান এসোসিয়েশন নতুন একটি প্লাটফর্ম। তবে আমি মনে করি, এটি দুমকী উপজেলার শিক্ষার্থীদের সহযোগীতা নিশ্চিত করার পাশাপাশি সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করবে। এছাড়া আসন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী দুমকী উপজেলার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে থাকবো আমরা। ”

সাধারন সম্পাদক আফরোজা আক্তার লিনা বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষা এবং কৃষি সমৃদ্ধ দুমকী উপজেলার সকল শিক্ষার্থীদেরকে উক্ত সংগঠন বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে দৃঢ় বন্ধনে আবদ্ধ রাখবে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net