রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৬

শিরোনাম :
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় রোজা (১৪) নামে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে হিজলা নৌপুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.ইয়াসিনুল হক। তিনি জানান, ২০ আগস্ট মা ও মামার সঙ্গে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে পারাবাত-১৮ লঞ্চে রওনা দেয় রোজা। রাত দেড়টার দিকে লঞ্চটি মেঘনা নদীর শাখা নদী অতিক্রম করার সময় হঠাৎ নদীতে ঝাঁপ দেয় সে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মৃত রোজা ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের বাসিন্দা ছিল। পরিবারের সদস্যরা জানান, সে মানসিক প্রতিবন্ধী ছিল। প্রাথমিক শিক্ষায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে : ববি হাজ্জাজ বরিশালের সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন আজ বঙ্গভবনে নতুন অধ্যায় শুরু করছেন রাষ্ট্রপতি সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের শোক কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না: নুর বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বরিশাল প্রেসক্লাবের সদস্য এম মিরাজ হোসাইন ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি মহাসড়ক নির্মানের সিধান্ত প্রধানমন্ত্রীর গৌরনদীতে বিষপানে কিশোরী গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক
আ’লীগের কার্যনির্বাহী কমিটিতে পুর্ণঃ নির্বাচিত হলেন আবুল হাসানাত আবদুল্লাহ

আ’লীগের কার্যনির্বাহী কমিটিতে পুর্ণঃ নির্বাচিত হলেন আবুল হাসানাত আবদুল্লাহ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক ॥ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে দলের ধানমন্ডি কার্যালয়ে এ পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নতুন কমিটিতে দায়িত্ব পেলেন যারা

অর্থ ও পরিকল্পনা সম্পাদক : ওয়াসিকা আয়েশা খান

তথ্য ও গবেষণা সম্পাদক : ড. সেলিম মাহমুদ

শ্রম ও জনশক্তি সম্পাদক : হাবিবুর রহমান সিরাজ

সাংগঠনিক সম্পাদক : অ্যাডভোকেট আফজাল হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল

উপ-দফতর সম্পাদক : সায়েম খান

উপ-প্রচার সম্পাদক : আমিনুল ইসলাম

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন :

আবুল হাসনাত আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বীক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, খ. ম. জাহাঙ্গীর, নুরুল ইসলাম ঠান্ডু, বদর উদ্দিন আহমেদ কামরান,

দীপঙ্কর তালুকদার, অ্যাডভোকেট আমিনুল আলম, আখতার জাহান, ডা. মুশফিক, অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাউসার, মেরিনা জাহান কবিতা, পারভীন জামান কল্পনা, হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা খাতুন, অ্যাডভোকেট সানজীদা খানম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা।

এছাড়া কমিটিতে একজন সাংগঠনিক সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং ধর্মবিষয়ক সম্পাদকের পদ খালি রাখা হয়েছে। পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে এ পদগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

আগামী ৩ জানুয়ারি নতুন কমিটির সদস্যরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের কাউন্সিল অধিবেশনে ৯ম বারের মতো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দলের সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net