বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৩

শিরোনাম :
ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা
ভারতের বিতর্কিত নাগরিক আইন ও সাম্প্রদায়িক সহিংসতা রোধে ববিতে মানববন্ধন

ভারতের বিতর্কিত নাগরিক আইন ও সাম্প্রদায়িক সহিংসতা রোধে ববিতে মানববন্ধন

dynamic-sidebar

শফিক মুন্সি ::

ভারতের বিতর্কিত নাগরিক আইন ( এন আর সি এবং সিএএ বিল) বাতিলের দাবিতে এবং সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধন শেষে মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়। এসময় মিছিলকারীদের হাতে বিতর্কিত নাগরিক আইন বাতিলের দাবিযুক্ত প্লাকার্ড দেখা গেছে।

মাটি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আলিশা মুনতাজ, মাহমুদুল হাসান তমাল, রাজু গাজী, রফিক হোসেন প্রমুখ।

এসময় বক্তারা ভারতে সংখ্যা লঘুদের ওপর চলমান গত এক দশকের নির্যাতনের মধ্যে বর্তমান সহিংসতাকে সর্বোচ্চ বলে আখ্যা দেন। তারা বলেন, ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতার তৃতীয় রাতেও বাড়িঘর ও দোকানপাটে হামলার খবর পাওয়া গেছে। এটা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের পক্ষপাতী আচরণ বলেই ধারণা করা যায়।

বক্তারা আরো উল্লেখ করেন, গত রোববার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আমরা এই জঘন্য ও নারকীয় হামলার প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দ্রুতই যেন বিতর্কিত সকল নাগরিক আইন বাতিল করার পদক্ষেপ নেওয়া হয়।

উল্লেখ্য, দেশটির বিতর্কিত নাগরিকত্ব আইনের পক্ষ ও বিপক্ষ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূচনা হয়েছিলো রোববার, যা পরে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয় বলে সংবাদদাতারা জানাচ্ছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net