বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৬

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
বরিশালে শিক্ষকের মেয়েকে গনধর্ষনের কথা আদালতে স্বীকার করলেন অভিযুক্ত ৪ কিশোর

বরিশালে শিক্ষকের মেয়েকে গনধর্ষনের কথা আদালতে স্বীকার করলেন অভিযুক্ত ৪ কিশোর

dynamic-sidebar

শিক্ষক কন্যা ৭ম শ্রেনীর ছাত্রীকে গনধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারন করার অভিযোগ স্বীকার করে ৪ অভিযুক্ত কিশোর সংশোধনাগারে গেছে। ২ অক্টোবর সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাম্মী আকতার বিচারাধীন আদালত অভিযুক্তদের স্বীকারোক্তি মূলক জবানবন্দী গ্রহণ শেষে কিশোর সংশোধনাগারে পাঠিয়ে দেন। আদালত সূত্র জানায়,আদালতে স্বীকারোক্তি দিয়ে কিশোর সংশোধনাগারে যাওয়া অভিযুক্তরা হচ্ছে হিজলা উপজেলার পশ্চিম কোড়ালিয়া গ্রামের কাজী বেল্লালের ছেলে সুলাইমান কাজী(১৭), জাহাঙ্গীর কাজীর ছেলে আব্দুস ছালাম কাজী(১৭), কাজী আবু হানিফের ছেলে হোছেন কাজী(১৬) ও কাজী দেলোয়ারের ছেলে সাগর কাজী (১৬)। এরাসহ নরসিংহপুর গ্রামের মরহুম আনিছ কাজীর ছেলে সফিক কাজী (১৭),শুক্কুর সরদারের ছেলে রবিউল সরদার, পশ্চিম কোড়ালিয়া এলাকার শহিদ সরদারের ছেলে সোহান সরদার (১৫),নান্নু তালুকদারের ছেলে হাবিব তালুকদার (১৭) ও পূর্ব কোড়ালিয়া গ্রামের নুরু বাবুর্চির ছেলে ইমরান বাবুর্চির (১৭) বিরুদ্ধে ১ অক্টোবর হিজলা থানায় মামলা দায়ের করেন কাউরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের স্ত্রী।অভিযোগে তিনি বলেন তার মেয়ে ১৩ বছরের কিশোরী ৭ম শ্রেনীতে পড়াশুনা করে।তার মেয়ে গত ৩১ আগস্ট স্কুল থেকে ফেরার সময় সোহান কথা শোনার অনুরোধ করে তাকে নিয়ে পূর্ব কোড়ালিয়া গ্রামের বর্দা বাবুর পরিত্যক্ত মঠের উপরে পিছনের কক্ষে নিয়ে যায়।অন্যান্যরা সেখানে উপস্থিত ছিল।ইমরান ও হাবীবকে নিচে পাহারায় রেখে ৬ জন একের পর এক তাকে গনধর্ষন করে।রবিউল ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও করে।ধর্ষিতা অচেতন হয়ে পড়লে ধর্ষকরা পালিয়ে যায়।হুশ ফেরলে ধর্ষিতা বাড়ি ফিরে বাদীকে ঘটনা জানায়।অভিযুক্তরা ধারণকৃত ভিডিও মোবাইলের মাধ্যমে বিভিন্ন লোকের কাছে ছড়িয়ে দেয়।এভাবে মামলা দায়ের হলে থানাপুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।অভিযুক্তরা আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়।জবানবন্দী গ্রহণ শেষে অভিযুক্ত ৪ জন কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠিয়ে দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net