রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৬

শিরোনাম :
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় রোজা (১৪) নামে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে হিজলা নৌপুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.ইয়াসিনুল হক। তিনি জানান, ২০ আগস্ট মা ও মামার সঙ্গে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে পারাবাত-১৮ লঞ্চে রওনা দেয় রোজা। রাত দেড়টার দিকে লঞ্চটি মেঘনা নদীর শাখা নদী অতিক্রম করার সময় হঠাৎ নদীতে ঝাঁপ দেয় সে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মৃত রোজা ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের বাসিন্দা ছিল। পরিবারের সদস্যরা জানান, সে মানসিক প্রতিবন্ধী ছিল। প্রাথমিক শিক্ষায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে : ববি হাজ্জাজ বরিশালের সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন আজ বঙ্গভবনে নতুন অধ্যায় শুরু করছেন রাষ্ট্রপতি সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের শোক কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না: নুর বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বরিশাল প্রেসক্লাবের সদস্য এম মিরাজ হোসাইন ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি মহাসড়ক নির্মানের সিধান্ত প্রধানমন্ত্রীর গৌরনদীতে বিষপানে কিশোরী গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক
বরিশাল সিটিতে মুজিববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

বরিশাল সিটিতে মুজিববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে যথাযোগ্য মর্যদায় মুজিববর্ষ উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিটি করপোরেশন।এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টায় সার্কিট হাউজ মিলনায়তনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার কথা জানানো হয় সভায়।সভায় জানানো হয়, ১৬ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে আতশবাজী উৎসবের মধ্য দিয়ে বরিশালে মুজিববর্ষ উদযাপন শুরু করবে সিটি করপোরেশন। ১৭ মার্চ সন্ধ্যায় বরিশাল জেলা স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট।দেশের খ্যাতনামাসহ স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। বিরতিতে চলবে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও দর্শন নিয়ে আলোচনা।

এছাড়া থাকবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা আয়োজন।সমন্বয় সভায় বক্তৃতা করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল প্রমুখ।সভায় বরিশালের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net