বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৭

শিরোনাম :
আমতলীতে থানায় ঢুকতে হলে হাত ধোয়া বাধ্যতামূলক

আমতলীতে থানায় ঢুকতে হলে হাত ধোয়া বাধ্যতামূলক

dynamic-sidebar

আমতলী (বরগুনা) প্রতিনিধি। করোনা ভাইরাস থেকে আতংকিত নয়, সতর্ক হতে হাত ধুয়ে থানায় প্রবেশ করার নিয়ম চালু করেছে বরগুনার আমতলী থানা পুলিশ।

 

আমতলী থানা সূত্রে জানাগেছে, শনিবার (২১ মার্চ) সকাল থেকে হাত ধুয়ে থানায় প্রবেশ করার নিয়ম চালু করেছে আমতলী থানা পুলিশ। থানার মুল ফটকের পাশে রাখা পানির ফিল্টার, সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে দু হাত ভাল করে ধুয়ে তবেই থানায় প্রবেশ করতে হবে।

 

করোনা প্রতিরোধে আমতলী থানার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, থানায় আসা লোকজনদের পরিস্কার পরিচ্ছন্ন ভাবে চলতে ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে সাবান দিয়ে হাত ধোয়ার নিয়ম বাধ্যতামূলক চালু করেছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net