বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১০

শিরোনাম :
বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্ত সন্দেহে দুই যুবক ভর্তি

বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্ত সন্দেহে দুই যুবক ভর্তি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমহাসপাতালে দুই যুবককে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ডের বাজার রোড এলাকার শাওন মিয়া (২৩) হাসপাতালে ভর্তি হন। তিনি শ্বাসকষ্ট, কাশি ও জ্বরে ভুগছিলেন।

অপরদিকে বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের স্বপন হাওলাদার (২৭) নামে এক রোগী জ্বর, গলা ব্যথা ও কাশি নিয়ে হাসপাতালে এলে তাকেও শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সন্দেহজনক ওই দুই যুবককে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা করোনায় আক্রান্ত কিনা তা উচ্চতর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে।

প্রসংগত, এর আগে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে দুই ব্যক্তিকে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়েছিল। তাদরে মধ্যে একজনকে ছাড়পত্র দেয়া্ হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net