বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩১

শিরোনাম :
বাবুগঞ্জে ওপেন হাউজ ডে’ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জে ওপেন হাউজ ডে’ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

মাদক,জুয়া,বাল্যবিয়ে বন্ধ এবং আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে বরিশালের বাবুগঞ্জ থানায় ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভবনের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন,জেলার (প্রশাসন শাখার )অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, জেলার (বিশেষ শাখার )অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ,বাখেরগঞ্জের সার্কেল মফিজুল ইসলাম।বাবুগঞ্জ থানার ওসি আব্দুস সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ,মশিউর রহমান,।উপজেলা আ’লীগের সহ-সভাপতি আমির হোসেন মাষ্টার,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাহিদুর রহমান সিকদারসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ,সরকারিÑবেসরকারি কর্মকর্তা ,শিক্ষক, ইমাম, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net