, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
বরিশালে ছাত্রলীগ নেতা নিক্সন সজিবের উদ্যোগে দিনমজুরের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী

বরিশালে ছাত্রলীগ নেতা নিক্সন সজিবের উদ্যোগে দিনমজুরের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশের ন্যায় থমকে গেছে গোটা বরিশাল জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে ঘরে থাকার আহবান করেছেন। তারই ধারাবাহিকতায় নিন্ম আয়ের খেটে খাওয়া দিনমজুর পরিবারগুলোর জীবন যাপনের কথা বিবেচনা করে এগিয়ে এসেছেন তরুন ছাত্রলীগ নেতা নিক্সন সজিব ।

সরকারের নিয়ম মেনে গণজমায়েত না করে সামাজিক দুরত্ব বজায় রেখে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও সভাপতি কোতোয়ালী থানা ছাত্রলীগ এবং বরিশাল মহানগর ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক নিক্সন সজিব তার নিজস্ব অর্থায়নে শনিবার দিনভর ছাত্রলীগের কয়েকজন কর্মীদের নিয়ে ২২ নং ওয়ার্ডের প্রায় অর্ধ শতাধিক দিনমজুর পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে জনপ্রতি পাঁচ কেজি চাল,দুই কেজি আলু,আধা কেজি মসূর ডাল, আধা লিটার তৈল ও একটি সাবান পৌঁছে দিয়েছেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে আলাদাভাবে দিনভরের এ কার্যক্রমে অংশগ্রহণ করেন ২২ নং ওয়ার্ড ছাত্রলীগ কর্মী ইমন,হীরা,মামুন,সৌরভ রাজাসহ অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা।

উল্লেখ্য, সরকারের টানা মেয়াদে যারা সুফল ভোগ করে আসছেন সেইসব প্রভাবশালী জনপ্রতিনিধি থেকে শুরু করে শিল্পপতিরা যখন করোনা আতঙ্কে গা ঢাকা দিয়েছেন ঠিক তখনই ছাত্রলীগ নেতা নিক্সন সজিবের এ উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net