শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৪

শিরোনাম :
বানারীপাড়ায় ১ হাজার মিটার কারেন্ট জালসহ ২টি নৌকা আটক- তিন জেলের ১ মাসের জেল

বানারীপাড়ায় ১ হাজার মিটার কারেন্ট জালসহ ২টি নৌকা আটক- তিন জেলের ১ মাসের জেল

dynamic-sidebar

বানারীপাড়া প্রতিনিধি // বানারীপাড়ায় তিন জেলে কে মা ইলিশ নিধনের সময় সন্ধ্যা নদী থেকে নৌকা জাল সহ আটক করেছে নৌ পলিশ। আজ সকালে নেছারাবাদ ( স্বরুপকাঠী ) নৌ পুলিশের এস আই হারুনের নেতৃত্বে মা ইলিশ নিধনের সময় সন্ধ্যা নদী তে অভিযান চালিয়ে উপজেলার চাখার ইউনিয়নের ফারুক রায়পাসিয়া(৫০), হেলাল(২৫) ,ও ইমরান (১৮) কে আটক করে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ওই তিন জেলে কে ভ্রাম্যমান আদালতে ১ মাসের জেল প্রদান করেন। এদিকে সকালে উপজেলা মৎস্য অফিসার মোঃ জামাল হোসেনের নেতৃত্বে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ১ টি নৌকা সহ ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ। অভিযান অব্যাহত থাকবে বলে মৎস্য অফিসার জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net