বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৬

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
চরমোনাইতে দাওয়াতুন্নবী সল্লেল্লাহু আলাইহে ওয়া সাল্লাম উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরমোনাইতে দাওয়াতুন্নবী সল্লেল্লাহু আলাইহে ওয়া সাল্লাম উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই আলিয়া সংগঠনিক আলিয়া শাখার উদ্যেগে পবিত্র দাওয়াতুন্নবী (সঃ) উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই আলিয়া সংগঠনিক শাখা সভাপতি গাজী মুহাম্মাদ ওসমান গনীর সভাপতিত্বে সাধারন সম্পাদক মুহাম্মাদ আবু বকর ও সাংগঠনিক সম্পাদক মুহামাদ আবু সালেহ মুসার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন আমীরুল মুজাহীদিন আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম। বিশেষ অতিথী ছিলেন চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ সমাজ পরিচালনার এবং ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করা প্রয়োজন আর ছাত্রদের প্রতিভা বিকাশ হয় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠানৃর আমন্ত্রিত মেহমান ছিলেন চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার উপাধক্ষ্য জনাব হযরত মাওলানা মুহাম্মাদ আব্দুল কুদ্দয়স, সহকারী আরবী অধ্যাপক হযরত মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামিদী, প্রধান মুফাচ্ছির গাজী মুহাম্মাদ জাফর ইমাম, ও মুফাচ্ছির হযরত মাওলানা মাহমুদুল হাসান । এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দলন চরমোনাই আলিয়া শাখার সহ – সভাপতি মুহাম্মাদ রুহুল আমীন, প্রশিক্ষন সম্পাদক মুহাম্মাদ রেজাউল করীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ শাহ জালাল, অর্থ সম্পাদক মুহাম্মাদ অলি আহমেদ, দপ্তর সম্পাদক মুহাম্মাদ মিহানুর রহমান, ছাত্র কল্যান সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর আলম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আবীদ হাসান, সদস্য মুহাম্মাদ ইব্রাহীম, সদস্য মুহাম্মাদ নেয়ামতউল্লাহ সদস্য মুহাম্মাদ নমাসুদুর রহমান সহ চরমোনাই আলিয়া ও কওমিয়া শাখার শিক্ষক ও ছাত্র বৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরন ও চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসায় ২০১৬ ঈসায়ী তে প্রথম শ্রেনী থেকে কামিল পর্যন্ত প্রতি শ্রেনীতে যারা মেধা তালিকায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে তাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net