আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীতে মঙ্গলবার সকালে পৌরভবনের সামনে বসে উপজেলার ঘটখালীর
গ্রামের প্রতিবন্ধী হাফেজ হুসাইন আহমদকে হুইলচেয়ার ক্রয়ের জন্য দশ হাজার টাকা প্রদান করেন।
আমতলীর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান। প্রতিবন্ধী হাফেজ হুসাইন আহমদ নিজ বাড়ীতে ছোট্ট একটি মুদি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করেন। অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড মো. নুরুল ইসলাম মিয়া,
পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর জি এম মুসা , প্যানেল মেয়র হাবিবুর রহমান, আবুল বাশার রুমি, মো. কালু মিয়া, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, সামসুদ্দিন সামসু, লিপি অক্তার প্রমূখ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply