আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে মঙ্গলবার করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের
উদ্যোগে হলদিয়া ইউনিয়নের ৬০ হতদরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে
উপজেলার কয়েক হাজার হত দরিদ্র মানুষ। এ হতদরিদ্র কর্মহীন পরিবারকে করোনা ভাইরাসের আপাদকালিন
সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা
পারভীন হলদিয়া ইউনিয়নের ৬০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।
প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি ডাল দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন
হলদিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম মৃধা ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে সামাজিক সুরক্ষা
বজায় রেখে উপজেলার হলদিয়া ইউপির ৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply