বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৭

শিরোনাম :
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

dynamic-sidebar

আমতলী প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা এলাকায় ৭০ হতদরিদ্র শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে বুধবার ইউএনও মনিরা পারভীন এ খাদ্য সহায়তা বিতরন করেন।

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে হতদরিদ্র পরিবার খুঁজে খুঁজে আমতলীর ইউএনও মনিরা পারভীন বুধবার উপজেলা চাওড়া ইউনিয়নের ৭০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি ডাল দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান ও নাজির মোঃ মজিবুর রহমান।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার চাওড়া ইউনিয়নের ৭০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net