বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১২

শিরোনাম :
আমতলীর গুলিশাখালীতে ইউএনওর ১’শ ৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তার প্রদান

আমতলীর গুলিশাখালীতে ইউএনওর ১’শ ৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তার প্রদান

dynamic-sidebar

আমতলী প্রতিনিধি ॥ আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ১শ ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে বৃহস্পতিবার দুপুরে প্রাণঘাতী করোনা ভাইরাসের আপাদকালিন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে বৃহস্পতিবার দুপুরে সামাজিক সুরক্ষা বজায় রেখে গোছখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিতরন করেছেন ইউএনও মনিরা পারভীন।

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হত দরিদ্র মানুষ। এ হতদরিদ্র পরিবারকে করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় সরকার। আমতলীর ইউএনও মনিরা পারভীন শনিবার বৃহস্পত্রি দুপুরে উপজেলার গোছখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১’শ ৫০ জন হতদরিদ্র প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেচি চাল, ৩ কেজি আলু ও ১ লিটার তেল খাদ্য সামগ্রী হিসেবে বিতরন করা হয়।

খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম ও পরিষদের সকল ইউপি সদস্য বৃন্দ। উপকারভোগী হতদরিদ্র মজিদ, রায়হান, মনোয়ারা ও কহিনুর বেগম বলেন, কামকাইজ নাই। পোলাপান লইয়্যা খুব কষ্টে দিন কাডাইছি। ইউএনও স্যারে চাউল, ডাইল ও আলু দিয়া গ্যাছে এ্যাহন কয়েকদিন খাইতে পারমু।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার গুলিশাখালী ইউনিয়নে ১’শ ৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net