বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১২

শিরোনাম :
আমতলী পৌরবাসীকে ঘরের বাইরে বের হতে বারণ কর্মহীন মানুষের জন্য হটলাইন নাম্বার চালু

আমতলী পৌরবাসীকে ঘরের বাইরে বের হতে বারণ কর্মহীন মানুষের জন্য হটলাইন নাম্বার চালু

dynamic-sidebar

আমতলী(বরগুনা) প্রতিনধি : জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার ও সামাজিক দুরত্ব বজায় রাখার অনুরোধ করেছেন আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান। জরুরী প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হলেই জবাবদীহি করতে হবে প্রশাসনের কাছে ।

 

করোনা সংক্রমণ এড়াতে জনসমাগম নিরুৎসাহিত করে জনগণকে নিজ নিজ ঘরে থাকতে প্রয়োজনে কঠোর হবে
আইনশৃঙ্খলা বাহিনী। আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান বৃহস্পতিবার সকালে পৌর বাসীর উদ্দেশে বলেন , সকলের সমন্বিত প্রচেষ্টায় করোনাভাইরাস প্রতিরোধ এবং দরিদ্র প্রান্তিক আয়ের জনগোষ্ঠীকে নিরাপদ রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

 

তাই তিনি জরুরী প্রয়োজন ছাড়া পৌরবাসীকে ঘর থেকে বের না হওয়ার আহবান জানিয়ে বলেন, লক ডাউনের কারনে কোন হতদরিদ্র অসহায় লোকদের খাবার সংকট দেখা দিলে আমতলী পৌর পরিষদের মেয়র কাউন্সিলর ও কর্মকর্তাদের জানালে অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করলে ০৪৪৫২৫৬১৯৫, ০১৭৬১৫০৯৪১১,০১৭১০০২০০২২ খাবার পৌছে যাবে হতদরিদ্র কর্মহীনদের বাসায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net