বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১২

শিরোনাম :
আমতলী পৌর এলাকায় কর্মহীনদের খাদ্য সহায়তা দিচ্ছেন মেয়র মতিয়ার রহমান

আমতলী পৌর এলাকায় কর্মহীনদের খাদ্য সহায়তা দিচ্ছেন মেয়র মতিয়ার রহমান

dynamic-sidebar

আমতলী(বরগুনা) প্রতিনিধি।। বরগুনার আমতলী পৌরএলাকায় করোনাভাইরাসের কারনে লকডাউনে থাকা কর্মহীন হয়ে পড়া পৌর সভার ১ ও ৫ নং ওয়ার্ডের ৫ শতাধিক কর্মহীন দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে পৌরসভার পক্ষ থেকে দেয়া খাদ্য সহায়তা ১০ কেজি চাল ১ কেজি ডাল ২ কেজি আলুর বস্তা পৌছে দিচ্ছেন বরগুনার আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান।

 

পৌরসভার ১ ও ৫ নং ওয়ার্ডের করোনায় কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের বাড়িতে গিয়ে চাল ডাল ও আলুর বস্তা নিয়ে হাজির হন পৌর মেয়র । তিনি তার গাড়ীতে করে এ বস্তাগুলো নিয়ে নিজ হাতে কর্মহীন দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। পৌর মেয়রকে হতদরিদ্ররা তাদের বাড়িতে খাদ্য সহায়তা নিয়ে দেখে অনেকেই অবাক হয়ে গেছেন।

 

 

আমতলী পৌরসভার ৫ নং ওর্যাড কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ বলেন, মেয়র মতিয়ার রহমান একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব নেতা । করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যাতে পৌরসভাসহ আমতলী এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সে জন্য তিনি নানামুখী কর্মসূচি গ্রহন করেছেন। জনসাধারণকে সচেতন করতে তিনি দিনরাত উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলছেন।

 

মোয়র মতিয়ার রহমান বলেন, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের খুজে বের করে তাদের ঘরে গিয়ে সরকারের পক্ষ থেকে দেয়া খাদ্য সহায়তা চাল ডাল ও আলুর বস্তা নিজ হাতে আমি পৌছে দিচ্ছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net