, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১

বরগুনার সাবেক সাংসদ ইরতিজা আহসান আর নেই

dynamic-sidebar

বরগুনা প্রতিনিধি ॥ বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য, বামনা উপজেলার বিশিষ্ট রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী সৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসান(৮৫) আর নেই। (ইন্নানিল্লাহির…..রাজিউন)।

আজ সোমবার(১২ এপ্রিল) বিকাল তিনটা ৪৫ মিনিটে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ কন্যসন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি দ্বির্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে তিনি বামনা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তৎকালীন সময়ে এ উপজেলার সকল জনগনকে বুকের ভিতর আগলে রাখেন ।

বামনা থানা হানাদার মুক্তহলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রথম বামনা থানা ভবনের পতাকা স্ট্যান্ডে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন তিনি।

পরে ১৯৮৬ সালে এরশাদ সরকারের আমলে বরগুনা-২ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা-১ আসনের সংসদ এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net