আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের বান্দ্রা গুচ্ছ গ্রামে প্রাণঘাতি করোনাভাইরাস রোধে আপাদকালীন সময়ে হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সামাজিক দুরত্ব বজায় রেখে মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষে এ ত্রান সহায়তা প্রদান করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার
মনিরা পারভীন। মঙ্গলবার হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসাবে প্রতিটি পরিবারকে দশ কেজি চাল, ৩ কেজি আলু ২ কেজি ডাল, ১টি ও সাবান প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, করোনাভাইরাসের আপাদকালিন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার সদর ইউনিয়নের বন্দ্রা গুচ্ছ গ্রামের ৫০ হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা চাল ডাল ও তৈল বিতরণ করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply