বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৩

শিরোনাম :
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তি দাস আর নেই,বিভিন্ন মহলের শোক

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তি দাস আর নেই,বিভিন্ন মহলের শোক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণশিল্পি সংস্থার অন্যতম নেতা শান্তি দাস আজ সন্ধ্যায় বরিশাল নিজ বাসভবনে মৃত্যবরণ করেছেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি স্ত্রী, ১ ছেলে সন্তান রেখে যান। কাল বুধবার সকালে বরিশালে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শন্তি দাসের প্রয়ানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া শোক প্রকাশ করেছেন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net